,

চট্টগ্রামে জিয়ার নামে থাকা জাদুঘর সরিয়ে ফেলা হবে: তথ্য প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদকঢাকা : চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানে নামে থাকা জাদুঘর সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
আজ সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এই কথা বলেন।

মুরাদ হাসান বলেন, জিয়াউর রহমান ছিলেন গুপ্তঘাতক, পাকিস্তানের দালাল ও একজন খুনী। তাই তাঁর নামে রাষ্ট্রের টাকায় কোনো জাদুঘর থাকতে পারে না। এ জন্য চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউজে জিয়ার নামে নামকরণ করা জাদুঘর সরিয়ে ফেলা হবে। সেই ভবনকে পুনরায় সার্কিট হাউজে পরিণত করা হবে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ ১৮টি নিষ্পাপ প্রাণকে যারা হত্যা করেছে তাদের মূল মদদদাতা, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী প্রধান কুশীলব এবং পরবর্তীতে তথাকথিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের মরণোত্তর বিচার বাংলার মাটিতে হবে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ চৌধুরীসহ চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের