বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় নতুন আতঙ্ক জ্বরহীন ম্যালেরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার নতুন আতঙ্ক জ্বরহীন ম্য়ালেরিয়া। ম্যালেরিয়ার যে চেনা উপসর্গ কাঁপুনি দিয়ে জ্বর, তা আর হচ্ছে না। ফলে রোগ নির্ণয়ে সমস্যায় পড়তে হচ্ছে চিকিত্‍সকদের। কলকাতায় গত দু’সপ্তাহে চার শিশু সহ ১০ জন এই জ্বরহীন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, কোভিড প্রকোপের মধ্যেই এই জ্বরহীন ম্যালেরিয়া উদ্বেগ বাড়িয়েছে চিকিত্‍সকদের। করোনা ভাইরাস প্রতিনিয়ত চরিত্র বদল করে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীদের।

জানা গিয়েছে, সম্প্রতি বেলভিউ হাসপাতাল, ভাগীরথী নেউটিয়া ডায়গোনস্টিক সেন্টারে এই নতুন ধরনের ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে ৫ জন ভর্তি রয়েছেন।

শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাস প্রসূণ গিরি জানিয়েছেন, ম্যালেরিয়ার স্বাভাবিক উপলর্গ হল কাঁপুনি দিয়ে জ্বর আসা। কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। তাই রোগ নির্ণয় করতে সমস্যা হচ্ছে। কলকাতায় গত ২ সপ্তাহে ৪ শিশু সহ ১০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এরা প্রত্যেকেই জ্বরহীন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন।

জানা গিয়েছে, বেলভিউতে জ্বরহীন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে যারা ভর্তি হয়েছেন, তাদের মধ্যে একজনকে ভেন্টিলেশনে দিতে হয়েছে। চিকিৎসকদের মতে, যারা এই নতুন ধরনের রোগে আক্রান্ত হয়েছেন, তাদের কারো জ্বর ছিল না। তারা প্রত্যেকেই ডায়রিয়া, সর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন। সর্দি কাশির ওষুধ দেওয়া সত্বেও সুস্থ না হওয়ায় তাদের কোভিড, ডেঙ্গি ও ম্যালেরিয়া পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষাতেই ম্যালেরিয়া রোগ ধরা পড়ে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা ভাইরাস যেমন বারে বারে তার চরিত্র বদলাচ্ছে, তেমনি একই রকমভাবে চরিত্র বদলাচ্ছে ম্যালেরিয়ার প্যারাসাইটও। এখন তাই ম্যালেরিয়ায় আক্রান্তদের পুরনো উপসর্গ ধরা পড়ছে না। রোগ নির্নয়ে দেরি হয়ে যাওয়ায় চিকিৎসা শুরু করতেই দেরি হয়ে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল