বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তালেবানের অনুষ্ঠানে আমন্ত্রণ পেল চীন-পাকিস্তান, নেই ভারত

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তান দখল করে নিলেও দেশটির পানশির প্রদেশ নিয়ে তীব্র লড়াইয়ের মুখোমুখি হতে হয় তালেবানকে। সোমবার পানশির দখলের দাবি করার পরেই আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতিও শেষ হয়েছে বলে জানিয়েছে তালেবান।

নতুন সরকার গঠনের অনুষ্ঠানে পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানিয়েছেন তালেবানের প্রধান মুখপাত্র জবিরুল্লা মুজাহিদ।

সোমবার রাশিয়ার সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এখন পর্যন্ত তালেবানের আমন্ত্রণ তালিকায় নাম নেই ভারতের। যদিও কিছু দিন আগেই তালেবান সরকারের সম্ভাব্য
পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান তারা। আফগানিস্তানের মাটি সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহার করা যাবে না বলেও জানান তিনি।

তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। নয়াদিল্লিকে সেই অবস্থান বদলের আহ্বান জানিয়েছে তালেবান।

তালেবান নেতৃত্বের মধ্যে মতবিরোধের কারণে সরকার গঠনে বিলম্ব হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে মুজাহিদ বলেন, এটি সম্পূর্ণ গুজব। কোনো প্রকার বিরোধ নয় বরং কৌশলগত কিছু কারণে এই বিলম্ব হচ্ছে। শিগগিরই সরকার গঠিত হবে।

তিনি আরও বলেন, আফগানিস্তানের যুদ্ধ শেষ হয়েছে। যুদ্ধ শেষে এক স্থিতিশীল আফগানিস্তান প্রতিষ্ঠিত হবে। আফগানিস্তানের স্থিতিশীলতার বিরুদ্ধে যারাই অস্ত্র হাতে নেবে, তাদেরকে দেশ ও দেশের জনগণের শত্রু হিসেবে গণ্য করা হবে।

গত ৩০ অগাস্ট আফগানিস্তান ছেড়েছে মার্কিন সেনা। এর আগে ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে নেয়। শেষ সীমান্ত প্রদেশ পানশির এখন তালেবানের দখলে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা