বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচক ৩২ পয়েন্ট বেড়ে খুললো শেয়ারবাজার

news-image

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ সেপ্টেম্বর) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের বড় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। প্রি-ওপেনিং পদ্ধতি চালু থাকায় লেনদেন শুরু হতেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৩২ পয়েন্ট বেড়ে যায়।

ডিএসইর পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের শুরুতে মূল্সূচকের বড় উত্থান দেখা যাচ্ছে। পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

এর আগে গতকাল রোববার নতুন উচ্চতায় পৌঁছায় মূল্যসূচক। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রথমবারের মতো ৭ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করে।

মূল্যসূচক নতুন উচ্চতায় পৌঁছানোর পর সোমবার লেনদেন শুরু হওয়ার আগেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়িয়ে কেনার প্রস্তাব দেন বিনিয়োগকারীরা। ফলে শেয়ারবাজার খুলতেই মূল্যসূচকের বড় উত্থান হয়।

লেনদেনের শুরুতে ৩২ পয়েন্ট বেড়ে যাওয়া ডিএসইর প্রধান সূচক এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা ১৪ মিনিটের লেনদেন শেষে ২২ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৪ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২১৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮৪টির। আর ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৩১ কোটি ৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ৭৯ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১০৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা