শাশুড়িকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার পুত্রবধূ

news-image

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালীগঞ্জে অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় শাশুড়িকে হত্যার পর লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূ নীলুফার বিরুদ্ধে। আজ রোববার দুপুরে উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, নিহতের নাম আছিয়া খাতুন (৬৫)। তিনি কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মৃত মোকছেদ আলী কারিকরের স্ত্রী।

অভিযোগ রয়েছে, নীলুফার সঙ্গে স্থানীয় কয়েকজনের সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে। এর প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার প্রথম দফায় শাশুড়ি আছিয়া খাতুনকে মারধর করেন তার পুত্রবধূ নীলুফা। এরপর দুই দিন পর অপর একজন নীলুফার ঘরে এলে আবারো প্রতিবাদ করেন শাশুড়ি, এতে ক্ষিপ্ত হয়ে আবারো তাকে মারধর করেন ওই পুত্রবধূ। এরপর রাতে মৃত্যু হয় ওই বৃদ্ধার। তার মৃত্যুর পর তার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে নীলুফার বিরুদ্ধে। স্থানীয়দের কাছে এটি আত্মহত্যা বলে মনে না হওয়ায় তারা নিলুফাকে আটকে রাখেন। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মৃত আছিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিকেলে ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হওয়ায় নীলুফাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান