,

পরিবারের সামনে গর্ভবতী পুলিশ কর্মকর্তাকে হত্যা করলো তালেবান

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের এক নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে তালেবান। খুন হওয়া ওই নারীর পরিবারের সদস্যরা বিবিসিকে এ তথ্য দিয়েছে। স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, ওই নারীর নাম বানু নেগার। তাকে তার পরিবারের সামনেই গুলি করে হত্যা করে তালেবান।

আফগানিস্তানের ঘোর প্রদেশের ফিরোজকোহ এলাকায় থাকতেন বানু। তালেবান মিলিটান্টরা দেশ দখলের পর থেকে একের পর এক নারী নিগ্রহের খবর আসছে সেখান থেকে। এরইমধ্যে বানুকে গুলি করে হত্যার খবর পাওয়া গেলো। এ নিয়ে স্থানীয় তালেবানের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। তারা বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে।

এদিকে, ফিরোজ কোহতে তালেবানের ভয়ে কেউ মুখ খুলতে চাইছে না।
শুধুমাত্র পরিবারের সদস্যরাই হত্যার পর বিভিন্ন ছবি সরবরাহ করেছে। এরমধ্যে আছে গুলিবিদ্ধ বানুর মরদেহ আর দেয়ালে ছিটকে যাওয়া রক্তের দাগ। গুলিতে তার চেহারাও বিকৃত হয়ে গেছে। হত্যার সময় বানু অন্তঃসত্বা ছিলেন বলেও একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের