,

রাজশাহী মেডিকেলে আরও ১০ জনের মৃত্যু

news-image

জেলা প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। বাকি চারজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

রোববার (৫ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং নাটোর, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। অন্যদিকে রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও কুষ্টিয়ার একজন উপসর্গে মারা যান।

এদিকে, ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৬৩ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮২ জন। মোট ২৮৬টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিল ১৪৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ১৩ জনের রিপোর্ট পজিটিভি এসেছে। অন্যদিকে রামেক পিসিআর মেশিনে ৩২০টি নমুনা পরীক্ষায় ২৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। নমুনা পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৯ দশমিক ৪৫ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান