বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তালেবানের সঙ্গে যোগাযোগের পথ খোলা আছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : তালেবানদের সঙ্গে যোগাযোগের পথ খোলা আছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। তিনি বলেন শুধু গুরুত্বপূর্ণ ইস্যুর ক্ষেত্রেই চলবে এই যোগাযোগ।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী রবিবার (৫ আগস্ট) এক বিশেষ বৈঠকের জন্য কাতার যাবেন তিনি। এবং জার্মানি যাওয়ার আগে ২০ টিরও বেশি দেশের মন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন।

এদিকে আফগানিস্তানে ত্রাণ পৌঁছে দিতে মানবিক ও খন্ডকালীণ সুযোগের আশা করছে কাতার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কাবুল বিমানবন্দর এবং অন্যান্য কার্যকরী বিমানবন্দর ব্যবহার করে তারা এই সাহায্য পৌঁছে দিতে চায়

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, আফগানিস্তানের পতাকাবাহী আরিয়ানা এয়ারলাইন্স জানিয়েছে, শুক্রবার কাবুল বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করা হবে।

আবার আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, পাঞ্জশির উপত্যকা অঞ্চলে যুদ্ধ একটি গভীর উদ্বেগের বিষয় এবং এর পরিণতি দেশ বা জনগণের স্বার্থে হবে না।

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা