বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রকর্ম বিক্রি হলো ৩৮৩ কোটি টাকায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের বিখ্যাত চিত্রশিল্পী পিত মৌদিরিয়ান আঁকা একটি জ্যামিতিক চিত্রকর্ম পাঁচ কোটি পাঁচ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৩৮৩ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে নিলামকারী বিখ্যাত প্রতিষ্ঠান ক্রিস্টি’জ এই নিলামের আয়োজন করে। এর আগে এই শিল্পীর আঁকা ছবি এত দামে বিক্রি হয়নি। আজ শুক্রবার এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

‘কম্পোজিশন নাম্বার থ্রি উইথ রেড, ব্লু, ইয়লো অ্যান্ড ব্ল্যাক’—শীর্ষক এ চিত্রকর্মটি ১৯২৯ সালে আঁকা জ্যামিতিক তৈলচিত্র। ক্রিস্টি’জ আশা করে ছিল, চিত্রকর্মটি ১৫ থেকে ২৫ মিলিয়ন ডলারে বিক্রি হবে। 

এর আগে গত বছর মৌদিরিয়ানের ‘কম্পোজিশন উইথ রেড, ব্লু অ্যান্ড গ্রে’ ছবিটি ২৭ দশমিক ৫৯ মিলিয়ন (২০৯ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা) ডলারে বিক্রি হয়। 



গত সোমবার স্পেনের বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম ১৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ডলারে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা এক হাজার ৩৯৫ কোটি টাকার বেশি।

গত বুধবার বিমূর্ত কলা শিল্পী মার্ক রসকোর আঁকা ‘নাম্বার টেন’ চিত্রকর্মটি ৮১ দশমিক ৯২ মিলিয়ন ডলারে বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় যা ৬২০ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। এই শিল্পীর আঁকা যেসব ছবি বিক্রি হয়েছে তার মধ্যে এটি সর্বোচ্চ দাম।

চলতি সপ্তাহে বেশ কয়েকটি চিত্রকর্মের নিলাম দর আগের সব রেডর্ককে ছাড়িয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা