বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধার্থকে শেষবার দেখতে শ্মশানে প্রেমিকা শেহনাজ

news-image

বিনোদন ডেস্ক : বিগ বস জয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শুক্রবার ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য করা হয়। সেখানে যান সিদ্ধার্থের প্রেমিকা শেহনাজ গিল। শ্মশানে প্রেমিককে শেষবারের মতো দেখতে যান শেহনাজ। সঙ্গে ছিলেন তার ভাই শাহবাজ।

শ্মশানে পৌঁছতেই ফটোগ্রাফাররা ছবি তুলতে ঘিরে ধরেন তাকে। গাড়ির ভেতরেই কান্নায় ভেঙে পড়েন শেহনাজ। ভাইয়ের হাত শক্ত করে ধরে রাখেন তিনি। শেহনাজের পরনে সাদা এবং লাল রঙের সালোয়ার।

তার চুল এলোমেলো। মাস্ক পরা থাকলেও তার মুখে শোকের ছাপ স্পষ্ট। বৃহস্পতিবার সিদ্ধার্থের মৃত্যুসংবাদ পাওয়ার পরেই শুটিং বন্ধ করে দিয়েছিলেন তিনি। তার বাবা জানান, প্রেমিকের আকস্মিক মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েন শেহনাজ।

সিদ্ধার্থের ময়নাতদন্ত শেষ হওয়ার পর কুপার হাসপাতাল থেকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চত্ত্বরে পুলিশের কড়া নজরদারি ছিল। প্রথমে ঠিক করা হয়েছিল, হাসপাতাল থেকে সিদ্ধার্থের দেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে। কিন্তু পরবর্তীতে সেই পরিকল্পনা বদলে যায়। ফুল দিয়ে সাজানো অ্যাম্বুলেন্স করে সোজা তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়।

সিদ্ধার্থের মা রিতা শুক্লও শ্মশানে ছিলেন। এছাড়াও প্রয়াত অভিনেতার অনুরাগী এবং বন্ধুরাও উপস্থিত হন সেখানে। ‘বিগ বস’ খ্যাত অভিনব শুক্ল এবং গায়কা দর্শক রাওয়ালও যান বন্ধুকে চিরবিদায় জানাতে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল