,

মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : আলোচিত ঘটনায় গ্রেফতার হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর করা হচ্ছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মামুনুল হককে নিয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা জেলা কারাগারের উদ্দেশ্যে রওনা হয় পুলিশের একটি দল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

খুলনা জেলা কারাগারের জেলার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মামুনুল হককে নিয়ে রওনা হওয়া পুলিশের দলটির সন্ধ্যা নাগাদ খুলনা জেলা কারাগারে পৌঁছানোর কথা রয়েছে। সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা জেলা কারাগারে নেয়া হচ্ছে।

তিনি আরও জানান, মামুনুল হকের জন্য কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে সাধারণ বন্দিদের সঙ্গে রাখা হবে না। ৪ সেপ্টেম্বর তাকে আদালতে নেওয়া হতে পারে।

নারী ও শিশু নির্যাতন মামলা, পুলিশি কাজে বাধা, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলায় গ্রেফতার রয়েছেন মামুনুল হক।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের