,

নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ছুরি হামলা, হামলাকারী নিহত

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি সুপারমার্কেটে ছুরি হামলায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এমনটি জানিয়েছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হয়ে এই হামলা চালানো হয়েছে। হামলাকারী শ্রীলঙ্কান নাগরিক।

জাসিন্ডা আরডার্ন বলেন, আজকে যা ঘটেছে সেটি জঘন্য। এটি একটি ভুল কাজ।

নিউজিল্যান্ড পুলিশের পক্ষ থেকে বলা হয়, অকল্যান্ডের নিউ লিন শহরতলির কাউন্টডাউন সুপারমার্কেট লোকজন যখন বিকেলে কেনাকাটা করছিল তখন হামলাটি চালানো হয়।

পুলিশ আরও জানায়, পুলিশ হামলাকারীকে চিহ্নিত করেছে । সে পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

দ্য সেন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন লোককে ছুরি হাতে হামলা করতে দেখেছেন। অনেকে আবার গুলির শব্দ শোনার কথাও জানিয়েছেন।

এই হামলার বিষয়ে বিস্তারিত জানাতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

করোনার সংক্রমণ ঠেকাতে অকল্যান্ডে লকডাউন চলছে। গত মেতেও নিউজিল্যান্ডের ডুনেডিনে একটি সুপারমার্কেট হামলা চালানো হয়েছিল। ওই হামলার চারজন আহত হন।

২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালায় একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বন্দুকধারী। ওই হামলায় ৫১ মুসল্লি নিহত হন এবং আহত হন ৪০ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা