বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প-উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপন মারা গেছেন।

বৃহস্পতিবার ভোরে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিন কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এমপির ব্যক্তিগত সহকারী উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর রহমান দিনার। তিনি বলেন, সংসদ সদস্যের মৃত্যুর খবরে দলীয় নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়ছেন।

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান শাহজাহান জানান, এমপি হাসিবুর রহমান স্বপনকে রাষ্ট্রীয়ভাবেই তুরস্কে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবরটি আপাতত আমরা মাইকে প্রচারের ব্যবস্থা করছি। জানাজা ও দাফন কোথায় হবে পরিবারের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।

হাসিবুর রহমান স্বপন গত বছর হঠাৎ কিডনি রোগে আক্রান্ত হলে তুরস্কের একটি হাসপাতালে গিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করান। গত দু সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন। এরপর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে গত সোমবার ফের তাকে তুরস্কের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল