বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই আফগানিস্তানে নতুন সরকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অল্প কয়েকদিনের মধ্যে আফগানিস্তানের নতুন সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তালেবানের শীর্ষ নেতা আনাস হাক্কানি। নতুন সরকার গঠনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে এসব কথা বলেন তালেবানের অন্যতম এ নেতা।

মার্কিন সেনারা মঙ্গলবার (৩১ আগস্ট) আফগানিস্তান ছেড়ে যাওয়ার কিছুক্ষণ আগে তালেবানের নতুন সরকার গঠনের এমন খবর জানা যায়। আনাস হাক্কানি আরও বলেন, সরকার গঠনের ৯০ থেকে ৯৫ শতাংশ কাজ আমরা সম্পন্ন করে ফেলেছি এবং চূড়ান্ত সিদ্ধান্ত অল্প কয়েক দিনের মধ্যে ঘোষণা করতে পারবো।

সোমবার সন্ধ্যায় আনাস হাক্কানি এসব কথা বলেন যখন যুক্তরাষ্ট্রের সেনারা হামিদ কারজাই বিমানবন্দর থেকে কাজের ইতি টানছিলেন, ২০ বছর যুদ্ধের অবসান ঘটিয়ে।

মার্কিন সেনা প্রত্যাহারের পরপরই কাবুলজুড়ে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ উল্লাস প্রকাশ করা হয়। মঙ্গলবার সকালে কয়েক ঘণ্টার মধ্যে কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণে নেয় তালেবান। এক টুইট বার্তায় হাক্কানি বলেন, আমরা আবারও ইতিহাস সৃষ্টি করেছি।

হাক্কানি আরও বলেন, এখন আমাদের লক্ষ্য নতুন সরকার গঠন করা, আমাদের আস্থা অর্জন করতে হবে তাদের যাদের জন্য আমরা যুদ্ধ করছি। ইসলাম এবং আফগানিস্তানের মানুষের সেবা করাই আমাদের কাজ।

এর আগেও তালেবানের পক্ষ থেকে অন্তর্বর্তীকালিন সরকার গঠনের কথা বলা হয়। তালেবানের নতুন সরকারে মানবাধিকার ও নারীর স্বাধীনতার বিষয়গুলো প্রাধ্যান্য পাবে বলে জানা গেছে তবে ইসলামিক আইন অনুসারে।

তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর, ১৫ আগস্টের পর থেকে ভয় আর আতঙ্কে লাখের বেশি আফগান নাগরিক দেশ ছেড়েছেন। অনেক আফগান নাগরিক শঙ্কা প্রকাশ করেন তালেবানের ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসনের পুনরাবৃত্তি নিয়ে। সেসময় ইসলামিক আইনের অজুহাতে প্রকাশ্যে শাস্তি প্রদান এবং নারী অধিকার ক্ষুন্ন করার বিস্তর অভিযোগ আছে তালেবানের বিরুদ্ধে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা