,

আবারও বিয়ে করছেন অপূর্ব

news-image

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করছেন। আগামীকাল ২ সেপ্টেম্বর মালিবাগের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে তার বিয়ে। এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে তার গায়ে হলুদ। এমনটাই জানা গেল গণমাধ্যমে।

জানা গেছে, অপূর্বর হবু স্ত্রীর নাম শ্যাম্মা। তিনি একজন আমেরিকা প্রবাসী। বিয়ের জন্যই সম্প্রতি তিনি ঢাকায় এসেছেন। এটি অপূর্বর তৃতীয় এবং শ্যাম্মার দ্বিতীয় বিয়ে।

উল্লেখ্য, অপূর্ব প্রথম বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। তবে বছর না গড়াতেই সেই বিয়ে ভেঙে যায়। এরপর অভিনেতা ঘর বাঁধেন নাজিয়া হাসান অদিতির সঙ্গে। এ সংসার টিকেছিল ৯ বছর। অপূর্ব-অদিতি দম্পতির একটি পুত্র সন্তানও রয়েছে। তার নাম আয়াশ। তবে ২০২০ সালে সংসারটি ভেঙে যায়।

অন্যদিকে শ্যাম্মাও এর আগে একটি বিয়ে করেছেন বলে জানা গেছে। বিচ্ছেদের পর তিনি বেশ কিছু দিন ধরে সিঙ্গেল ছিলেন। তারও একটি পুত্র সন্তান রয়েছে। যার বয়স ১৩ বছর। এরপর অপূর্বর সঙ্গে পরিচয় ও পরিণয় ঘটে। সেই সম্পর্কটাকেই বিয়েতে পূর্ণতা দিচ্ছেন তারা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের