,

পকেট থেকে ১ টাকা চুরি, ফুটন্ত পানিতে ডুবিয়ে দিলেন ছেলের দু’হাত! কেটে ফেলতে হলো সব আঙুল

news-image

অনলাইন ডেস্ক : বাবার পকেট থেকে ১ টাকা চুরির অপরাধে ভয়ংকর শাস্তি পেতে হয়েছে ছেলেকে। বেধড়ক মারধরের এক পর্যায়ে ছেলের দু’হাত ফুটন্ত পানিতে ডুবিয়ে দেন বাবা। পরে চিকিৎসা করাতে গিয়ে কেটে ফেলতে হল ওই বাচ্চাটির হাতের সবকটি আঙুলও। এ ঘটনার পর অভিযুক্ত সেই বাবা এখন পলাতক। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচির পশ্চিম সিংভূমে এ ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়, বাবার পকেট থেকে এক টাকা না বলে নিয়েছিল। ১২ বছর বয়সী ছেলের এই অপরাধে বাবা এতটাই রেগে গেলেন যে, প্রথমে ছেলেকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে ছেলের দু’হাত ডুবিয়ে দিলেন ফুটন্ত পানিতে। বাবার কাণ্ডজ্ঞানহীন এ কাজের চরম পরিণতি দিতে হল ১২ বছরের ছেলেটিকে। গরম পানিতে হাত ডুবিয়ে দেওয়ার ফলে শিশুটির হাতের অবস্থা এমন হয়ে যায় যে, বাচ্চাটির ১০টি আঙুলই কেটে ফেলতে হয় চিকিৎসকদের।

ঘটনার পর থেকেই অভিযুক্ত সেই পাষণ্ড বাবা পলাতক। অভাবের সংসার হওয়ায় ছেলেটির মাও সন্তানের যথাযথ চিকিৎসা করাতে পারেননি। এলাকার মানুষের সহায়তায় সদর হাসপাতালে বাচ্চাটির প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু হয় তার চিকিৎসা। চিকিৎসা চলাকালে ডাক্তাররা দেখতে পান বাচ্চাটির হাতে সংক্রমণও বাড়ছে। যাতে কোনও বড় বিপদ না হয়, সে কারণে ছেলেটির হাতের ১০টি আঙুলই কেটে ফেলার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের