বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের প্রধানমন্ত্রী হোক একজন বাঙালি: দেব

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী হোক একজন বাঙালি, তা সে বিজেপির হলেও আপত্তি নেই বলে জানিয়েছেন কলকাতার বাংলা চলচ্চিত্রের অভিনেতা সাংসদ দীপক অধিকারী দেব।

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বৈঠক করতে দিল্লিতে গিয়ে চাপ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা, সৌমেন মহাপাত্র থেকে শুরু করে রাজধানী পৌঁছেছেন বিধায়ক জুন মালিয়া, ঘাটালের তারকা সাংসদ দেবসহ মোট ৮ তৃণমূল জনপ্রতিনিধি। তারা মঙ্গলবার বৈঠক করেন কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের সঙ্গে। পরে বিকেলে নীতি আয়োগের (জাতীয় আয়োগ সংস্থা) সঙ্গেও বৈঠকে বসেন তৃণমূলের প্রতিনিধিরা।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় দেব বলেন, বাঙালি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ঘাটালের বন্যা সমস্যার সমাধান হওয়া খুবই কঠিন।
দেবের স্পষ্ট বক্তব্য, যদি প্রধানমন্ত্রীর চেয়ারে কোনো বাঙালি বসেন, তাহলেই ঘাটালের মানুষের দুঃখ-কষ্ট বুঝতে পারবেন তিনি। আর তাহলেই বাস্তবায়িত হবে দীর্ঘ দিনের ঘাটাল মাস্টারপ্ল্যান। তবে বাঙালি প্রধানমন্ত্রী বলতে যে একমাত্র বিকল্প মমতা
ব্যানার্জি, এমনটা মনে করেন না তিনি। ঘাটালের মানুষের স্বার্থে যদি বিজেপির কোনো বাঙালি মুখও প্রধানমন্ত্রী হয়, তাতেও নাকি আপত্তি নেই এই অভিনেতার।

দেব বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাটালের মানুষের কষ্ট। শুধু ঘাটাল নয়, দাসপুর-কেশপুর সমেত আমার লোকসভার মধ্যে যে যে এলাকা রয়েছে সেই সব এলাকাগুলো বন্যায় খুব বেশি ভুগছে। এই বছরের মতো বন্যা গত ৩০ বছরেও হয়নি এই এলাকায়। আমি গত ৭ বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লড়াই করছি। কিন্তু এতবার বলার পরও যখন কারোর কানে এই আওয়াজ পৌঁছায়নি। তখন থেকেই আমার মনে হয়েছিল যে একমাত্র যদি কোনো বাঙালি প্রধানমন্ত্রী হয়, তা যদি বিজেপিরও কেউ হন, তাহলেও আপত্তি নেই।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা