বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শেরপুরে সুমাইয়া খাতুন (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামস্থ বসতবাড়ির শয়নকক্ষ লাশটি উদ্ধার করে থানায় আনা হয়।
পরে লাশের ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বিগত পাঁচ বছর আগে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের শাহাদত হোসেনের সঙ্গে একইগ্রামের মনছের আলী ফকিরের মেয়ে সুমাইয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর শাহাদত হোসেনকে শ্বশুরবাড়িতে ঘর জামাই রাখা হয়।

তবে তিনি ঢাকায় থেকে রড মিস্ত্রি হিসেবে কাজ করতেন। সে কারণে সুমাইয়া খাতুন তার বাবার বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকাল দশটার দিকে নিহতের মা-বাবা বাড়ির বাইরে সাংসারিক কাজ করছিলেন। এক পর্যায়ে বাড়ির মধ্যে গিয়ে মেয়ে সুমাইয়ার ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান।
পরে একাধিকাবার ডাকাডাকি করা হয় তাকে। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, গৃহবধূ সুমাইয়া খাতুন শয়নকক্ষে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এরপরও মৃত্যুর সঠিক কারণ জানতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর সঠিক কারণ জানা ও বলা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা