আত্মঘাতী হামলাকারীকে রুখতেই কাবুলে রকেট হামলা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের পাশে ‘আত্মঘাতী বোমা হামলাকারীকে’ লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহিনী। স্থানীয় সময় রোববার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে বিমানবন্দরের উত্তর-পশ্চিম দিকে এ হামলা চালানো হয়। খবর আল-জাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে তালেবানের মুখপাত্র জানিয়েছেন, আত্মঘাতী একজন হামলাকারী গাড়িতে করে হামিদ কারজাই বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। ওই সময় মার্কিন বিমানবাহিনী আত্মঘাতী হামলকারীর গাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে।

অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়েও একই তথ্য জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আত্মঘাতী হামলার উদ্দেশ্যে বিমানবন্দরের দিকে গাড়ি নিয়ে আসা একাধিক সদস্যের দলটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) সদস্য।

ঘটনার পরপরই দেশটির ফ্রিল্যান্স সাংবাদিক শাফি কারিমি নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের উত্তর-পশ্চিম পাশের এলাকার একটি রাস্তা থেকে ব্যাপক ধোয়া উড়ছে। তার পাশে একটি বাড়িও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের আশপাশে আফগানদের ছোটাছুটি করতে দেখা গেছে।

এদিকে, আত্মঘাতী হামলার শঙ্কার কথা উল্লেখ করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তারা নিষিদ্ধ জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান