আফগানিস্তানের সেই নারী এমপির কাছে ক্ষমা চাইল ভারত

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তান পার্লামেন্টের নারী সদস্য রঙিনা কারগারকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো ছিল অনিচ্ছাকৃত ভুল। এখন এমন দাবি করে কারগারের কাছে ক্ষমা চেয়েছে ভারত সরকার। সেইসঙ্গে তাকে দ্রুত জরুরি ভিসার আবেদন করতে বলা হয়েছে।

শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠকে কারগারের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।

গত ২০ আগস্ট ইস্তানবুল থেকে দুবাইয়ের একটি বিমানে নয়াদিল্লির বিমানবন্দরে পৌঁছান তিনি। কূটনৈতিক পাসপোর্ট থাকায় ভিসা ছাড়াই ভারতে পৌঁছাতে পারতেন তিনি। কিন্তু সেখান থেকেই তাকে আফগানিস্তান ফেরত পাঠানো হয়।
আফগান এমপি কারাগার দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান, আফগানিস্তান ও ইরানবিষয়ক দফতরের যুগ্ম সচিব জেপি সিং আমাকে ফোন করেছিলেন। পুরো ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আর আমাকে আপদকালীন ভিসার জন্য আবেদন করতে বলেছেন।

‘আমি জানতে চেয়েছি, সরকারি পাসপোর্ট কি বৈধ নয়, তিনি তার কোনো উত্তর দেননি। আমি তাকে বলেছি, আমার মেয়ের জন্য ১৯ আগস্ট ই-ভিসার জন্য আবেদন করেছিলাম। কিন্তু তার কোনো খবর আসেনি।’

গত ১১ বছর ধরে আফগানিস্তান পার্লামেন্টের সদস্য রঙিনা কারগার। তিনি ফারিয়াব প্রদেশের ওলেসি জিরগার এমপি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান