বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে হবে: কাদের

news-image

নিউজ প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এখনো দেশে-বিদেশে ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে, এমন আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কেউ কেউ, সবাইকে সতর্ক থাকতে হবে। যারা সরকারের উন্নয়ন-অগ্রগতি সহ্য করতে পারে না, তারাই ষড়যন্ত্রের চোরাগলির মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে।’

শনিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

দেশের অগ্রযাত্রা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে শেখ হাসিনা সরকারের পাশে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের সমর্থন না পেয়ে ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি। তারা দেশ-বিদেশের নানা স্থানে মিটিং, লবিস্ট নিয়োগ এবং অর্থ বিনিয়োগের মাধ্যমে ষড়যন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখেছে।’

বিএনপিকে খুনি-ঘাতকদের সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ইতিহাসে কার কী ভূমিকা তা সবার জানা আছে।’

তৃতীয় বিশ্বের নেতা হিসেবে বঙ্গবন্ধুর উত্থান অনেকেরই পছন্দ হয়নি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘জেলের জাল পরিয়ে বাসন্তীকে দিয়ে নাটক সাজানো হয়েছিল, যা আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়। কারণ বঙ্গবন্ধু ও তার সরকারের সুনাম নষ্ট করাই ছিল তাদের মূল লক্ষ্য।’

‘জিয়াউর রহমানের জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে কফিনে জিয়ার লাশ ছিল’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে কী প্রমাণিত হয়, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ একজন প্রেসিডেন্টের জানাজা পড়েছে। কিন্তু কফিনে যে লাশ ছিল তা তো দেখাতে পারেননি।’

‘পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের জানাজায়ও হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল, কিন্তু কফিনে তো তার লাশ ছিল না’-এ প্রসঙ্গে যোগ করেন কাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমতুল্লাহ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছার ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল