,

২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১৮৪ ডেঙ্গুরোগী

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১৮৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬৯ জন ঢাকায় এবং ১৫ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের হাসপাতালে।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ১ হাজার ৩২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯০৫ জন ও ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ১২৭ জন ভর্তি রয়েছেন।

শুক্রবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ১৮৪ জনের মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১১৩ জন রোগী ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ১৫ জন ভর্তি হন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ৯ হাজার ৩০৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ২৩০ জন।

চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং চলতি মাসে এখন পর্যন্ত ৬ হাজার ৬৪৬ জন রোগী ভর্তি হন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়। তার মধ্যে ১২ জন জুলাই মাসে ও চলতি মাসে আজ (২৭ আগস্ট) পর্যন্ত ২৮ জন মারা যান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের