বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্র সন্তানের মা হলেন নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মা হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে কলকাতার পার্কস্ট্রিটের ভাগীরথী নেওটিয়া হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

জানা গেছে, নুসরাত এবং তার নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। সন্তান জন্মদানের সময় নুসরাতের ইচ্ছা অনুযায়ী তার পাশে ছিলেন যশ দাশগুপ্ত। প্রেমিকার সার্বক্ষণিক দেখাশোনা করছেন তিনি।

এর আগে বুধবার রাত পৌনে এগারোটার দিকে হাসপাতালে আনা হয় নুসরাত জাহানকে। এ সময় তার সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। তিনিই নুসরাতকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ার পরেই হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

উল্লেখ্য, নুসরাত জাহান ২০১৯ সালে বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। তবে বছর না ঘুরতেই তারা আলাদা হয়ে যান। অন্যদিকে নিখিলের সঙ্গে বসবাসকালীন যশের প্রেমে পড়েন নুসরাত। শোনা যায়, এই প্রেমের জন্যই তাদের সংসার ভেঙেছে। তবে বিতর্কে কান দিতে নারাজ নুসরাত ও যশ দু’জনেই। তারা নিজেদের মতো চুটিয়ে প্রেম করে গেছেন।

চলতি বছরের শুরুর দিকেই নুসরাতের মা হওয়ার গুঞ্জন ছড়ায়। তখনই নিখিল জৈন স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই সন্তানের পিতা নন। সেই সুবাদে সবাই ধরে নেন, যশই এই সন্তানের পিতা। যদিও নুসরাত কিংবা যশ কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

 

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার