,

মিথিলার ইচ্ছা পূরণ

news-image

অনলাইন ডেস্ক : দেশের আলোচিত অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা কয়েকদিন আগেই কলকাতার একটি শো-তে বলেছিলেন কখনো মুম্বাই ঘুরে দেখা হয়নি তার। তবে স্বামী সৃজিত মুখার্জি থাকতে সেই ইচ্ছা পূরণে বেশি দিন অপেক্ষা করতে হয়নি মিথিলাকে।

জানা গেছে, সৃজিত এখন মুম্বাইতে তার নতুন সিনেমা ‘সাবাশ মিঠু’র শুটিং করছেন। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। এই ছবির কাজের ফাঁকে স্ত্রীর মুম্বাই ঘুরে দেখার ইচ্ছা পূরণ করেছেন সৃজিত।

মুম্বাই ঘুরে দেখার বেশ কয়েকটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মিথিলা। সঙ্গে ছিলো মেয়ে আইরাও। সেখানে গিয়ে মিথিলা এতটাই উচ্ছ্বসিত যে, এক বাক্যে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বললেন, ‘ইয়ে হ্যায় বোম্বে মেরি জান’।
মিথিলার শেয়ার করা ছবিতে দেখা গেছে, মুম্বাইয়ের কোলাবার সমুদ্র পাড়ে ছোট্ট আইরাকে পাশে জড়িয়ে ধরে বসে রয়েছেন তিনি। ঘুরে বেড়িয়েছেন মুম্বাইয়ের বিখ্যাত গেটওয়ে অব ইন্ডিয়া চত্বরেও। এছাড়াও গিয়েছিলেন লিওপোল্ড ক্যাফেতে।

উল্লেখ্য, গত ৩০ জুন মেয়ে আইরাকে নিয়ে ঢাকা থেকে কলকাতায় শ্বশুরবাড়ি যান মিথিলা। এরপর প্রথমবারের মতো সেখানকার সিনেমা ‘মায়া’র কাজ শেষ করেন তিনি। অন্যদিকে তার স্বামী স্বামী সৃজিত ‘শাবাশ মিঠু’ সিনেমার কাজ করছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের