,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেপরোয়া গতির ট্রাক ধাক্কায় ভ্যান গাড়ি খাদে পড়ে সাগর মিয়া (২০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামের নান্নু মিয়ার ছেলে। নিহত সাগর শহরের ঘাটুরার ফুডলিং ব্রেড বেকারীর ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিন সকালে সাগর মিয়া বেকারি রুটি-বিস্কুট নিয়ে বিভিন্ন দোকানে দোকানে সরবরাহ করতেন। গতকালও সাগর ভ্যানগাড়ি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে সরাইলে দিকে যাচ্ছিল। এ সময় কুট্টাপাড়া এলাকায় হঠাৎ পেছন দিক দিয়ে দ্রুতগতির বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িটিকে ধাক্কা দিলে ভ্যান সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হক তাকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক ও ভ্যান গাড়ি উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট