বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু জ্বরে চার মাসের শিশুর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা শিশু হাসপাতালের ওয়ার্ড থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখান থেকে লাইফ সাপোর্টে। তারপরও ডেঙ্গুর সঙ্গে পেরে ওঠেনি চার মাস বয়সী শিশুটি। ব্যর্থ হয়েছেন চিকিৎসকেরাও। ফলে হাসপাতাল থেকে বাসা নয়, যেতে হলো পরপারে। শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে শিশু আহমাদ মারা যায়। ৩ মাস ২৭ দিন বয়সী আহমাদের জীবনের শেষের ১৩ দিনই কেটেছে হাসপাতালে। গত ২৭ এপ্রিল জন্ম হয় আহমাদের। তারা থাকত কল্যাণপুরে। আহমাদের বাবা নাসির উদ্দিন একটি মাদ্রাসার শিক্ষক। তিনি প্রথম আলোকে বলেন, ঈদের আগে প্রথমে জ্বর আসে তাঁর। এরপর জ্বর আসে বড় সন্তান ও শ্যালকের। কিন্তু সবার জ্বরই ভালো হয়ে যায়। এ মাসের ৫ তারিখ ভোরে জ্বর আসে শিশু আহমাদের। নাপা ড্রপস খাওয়ানোর পরই শিশুটির জ্বর সেরে যায়। নাসির উদ্দিন বলেন, ‘পরে আমার বাচ্চাটার শরীর বেশ ঠান্ডা ও দুর্বল হয়ে গেছে। কিন্তু আগে আমাদের জ্বর ভালো হয়ে যাওয়ায় (বাচ্চার) দুর্বলতাকে স্বাভাবিক অসুখ হিসেবেই নিয়েছিলাম।’ এরপর দুই দিন ভালো থাকার পর রাতে খিঁচুনি হয় শিশু আহমাদের। নাসির উদ্দিন বলেন, ‘আমি এই খিঁচুনির সঙ্গে আগে পরিচিত ছিলাম না। ফলে বুঝতে পারিনি যে খিঁচুনি। ভোররাতে আবার খিঁচুনি হয়।’ ৯ আগস্ট আহমাদকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন ওয়ার্ডে থাকার পর নেওয়া হয় আইসিইউতে। নাসির উদ্দিন বলেন, ‘আইসিইউর প্রথম দুই দিনে খিঁচুনি, শ্বাসকষ্ট কমে গিয়েছিল। আমরা আশান্বিত ছিলাম। হঠাৎ করে ক্যানুলাটা সরানো হয়েছে। পরে আবার আরেকটা পরানো হয়েছে। এরপর থেকেই ওর শরীরটা আবার খারাপ হতে শুরু করে, জ্বর ও খিঁচুনি আসে। (অবস্থার) আর উন্নতি হয়নি, খারাপের দিকে চলে যাচ্ছিল।’ আশঙ্কাজনক অবস্থায় ১৯ তারিখ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ‘শনিবার দিবাগত রাত ৩টা ১১ মিনিটে হাসপাতাল থেকে ফোন দিয়ে বলে, সকালে চলে আসেন। বলল, বাচ্চা দেখে যান দেখতে চাইলে। ওর অবস্থা ভালো না।’—বলেন নাসির উদ্দিন। সকালে তাঁর শ্বশুর হাসপাতালে গিয়ে জানতে পারেন মধ্যরাত ৩টার দিকেই শিশুটি মারা গেছে। দীর্ঘশ্বাস নিয়ে নাসির উদ্দিন বলেন, ‘হাসপাতাল থেকে রক্ত, প্লাটিলেট চাইছে। এগুলো দিয়েছি। কিন্তু বাঁচানো গেল না।’ শিশুটির চিকিৎসা করেছেন হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ার পেডিয়াট্রিকস বিভাগের অধ্যাপক মোহাম্মাদ মনির হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, এবারকার ডেঙ্গু গতবারের চেয়ে ভিন্ন। গতবারের লক্ষণ ছিল প্রথমে জ্বর আসে। জ্বর থাকার পর শিরা–উপশির

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার