বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মার পানি বেড়ে ঢুকছে লোকালয়ে

news-image

শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা নদীর পানি শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে লোকালয়ে প্রবেশ করেছে। সোমবার সকালে ওই পয়েন্টে পদ্মার পানি ৪৬৬ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে যা বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপরে।

পানি বাড়ার কারণে নড়িয়ার ঈশ্বরকাঠি, শেহের আলী মাদবরকান্দি ও চেরাগ আলী ব্যাপারিকান্দি এলাকায় নদী তীর উপচে পানি লোকালয়ে প্রবেশ করছে।

ওই তিনটি স্থানে নড়িয়া-জাজিরা পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের ব্লক নির্মাণের ইয়ার্ড প্লাবিত হয়েছে। এ কারণে সেখানে কর্মরত তিন শতাধিক শ্রমিককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

পানি বৃদ্ধির কারণে ভাঙন ঠেকাতে পদ্মা, মেঘনা ও কীর্তিনাশা নদীর ১০০ স্থানে বালুভর্তি জিওব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র জানা যায়, গত ১৩ আগস্ট পদ্মা নদীর পনি নড়িয়ার সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর থেকে প্রতিদিনই পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নড়িয়ার কিছু নিচু এলাকায় তীর উপচে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে।

এছাড়া তীব্র স্রোতের কারণে জাজিরার পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় ও কীর্তিনাশার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।

ভাঙন রোধে জাজিরার ৩৭টি স্থানে, নড়িয়ার ১২টি স্থানে, ভেদরগঞ্জের ২২টি স্থানে, গোসাইরহাটের ১৪টি স্থানে ও সদর উপজেলার কীর্তিনাশা নদীর ১৫টি স্থানে বালু ভর্তি জিওব্যাগ ও জিওটিউব ফেলা হচ্ছে।

ওই স্থানগুলোতে জিওব্যাগ ও জিওটিউব ফেলতে ৩১ কোটি ২৪ লাখ টাকা ব্যয় করছে পানি উন্নয়ন বোর্ড।

নড়িয়া-জাজিরার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প নামে একটি প্রকল্পের কাজ চলছে নড়িয়ায়।

এক হাজার ৪১৭ কোটি টাকার ওই প্রকল্পে ব্যবহারের জন্য সিসি ব্লক নির্মাণ করা হচ্ছে নদীর তীরবর্তী ১০টি স্থানে। পদ্মায় পানি বৃদ্ধি পেয়ে ঈশ্বরকাঠি, শেহের আলী মাদবরকান্দি ও চেরাগ আলী ব্যাপারিকান্দি এলাকায় সিসি ব্লক নির্মাণের তিনটি ইয়ার্ড প্লাবিত হয়েছে। সাত দিন আগে ওই ইয়ার্ড তিনটি বন্ধ করে শ্রমিকদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডারশিল্পী মুঠোফোনে বলেন, পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। জোয়ারের সময় চলছে। সোমবার সকালে সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি ৪৬৬ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে এবং দুপুরে ৪৪৬ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে। যা বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপরে।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব বলেন, পানি নেমে গেলে ইয়ার্ড তিনটি চালু করা হবে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল