বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরোয়া স্বাদে পমফ্রেট ফিশ তন্দুরি

news-image

ফাতিমা মারজান
পমফ্রেট ফিশ খেতে কে না পছন্দ করে। এটি একটি সামুদ্রিক মাছ। এটি খেতে যেমন মজা তেমনই পুষ্টিগুনে ভরপুর। তবে আপনি চাইলেই খুব সহজে ঘরে বসেই এই ভিন্ন স্বাদের পমফ্রেট ফিশ তন্দুরিটি বানিয়ে ফেলতে পারবেন।

|আরো খবর
লোভনীয় লবস্টার তন্দুরি রেসিপি
চলুন জেনে নেই পমফ্রেট ফিশ তন্দুরির রেসিপি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. মাঝারি আকৃতির আস্ত দুটি পমফ্রেট ফিশ

২. আদা-রসুন বাটা ২ টেবিল চামচ

৩. লেবুর রস ৩ টেবিল চামচ

৪. দই ২৫০ গ্রাম

৫. সরষের তেল ২ চা চামচ

৬. জিরের গুঁড়ো ১ চা চামচ

৭. গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ

৮. লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ

৯. লবন স্বাদমতো

প্রস্তুত প্রণালি

প্রথমেই যা করতে হবে, একটি পাত্রে আদা রসুন বাটা, লেবুর রস এবং মরিচের গুঁড়োর হাফ অংশ সঙ্গে স্বাদ মতো লবন দিয়ে ভালো করে মাছগুলির গায়ে মিশিয়ে নিন ও মাছগুলোর মাঝখান দিয়ে হালকা চিরে নেবেন। এরপর দেড় ঘণ্টার মতো ফ্রিজে ম্যারিনেট করতে দিন। তারপর অন্য একটি পাত্রে রেখে দেয়া বাকি আদা-রসুনবাটা, লেবুর রস ও মরিচ গুঁড়ো মিশিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা, লবন, দই ও সরষের তেল দিয়ে দিন। এরপর পুরো মিশ্রণটি পমফ্রেট মাছগুলির গায়ে মাখিয়ে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর তন্দুর উনুনে মাছ রোস্ট করে নিন, যতক্ষণ না ভালো করে নরম হয়। এটি ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে ৫ মিনিট রোস্ট করতে দিন। এরপর ২ মিনিট রেখে আবার ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে আরও তিন অথবা সারে তিন মিনিট রোস্ট করে নিন।

সবশেষে, সস অথবা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন সুন্দর একটি পাত্রে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল