,

পণ্য খালাস বন্ধ, চট্টগ্রাম বন্দরে ২১ নাবিক কোয়ারেন্টাইনে

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সমুদ্রবন্দরে চীন থেকে আসা একটি জাহাজের কয়েকজন নাবিকের করোনা উপসর্গ দেখা দিয়েছে। ফলে জাহাজটির ২১ নাবিককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এরপর থেকে এমভি সেরেন জুনিপার নামে সারবাহী জাহাজটির পণ্য খালাস বন্ধ রয়েছে।

সোমবার (২৩ আগস্ট) চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জাহাজটির ২১ নাবিককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আপাতত বন্ধ রয়েছে বহির্নোঙরে থাকা জাহাজটির পণ্য খালাস। উপসর্গ থাকা নাবিকদের স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, চীনের ন্যানটং বন্দর থেকে আসা বাহামার পতাকাবাহী জাহাজটিতে ৪৬ হাজার ৩০০ টন ডিএপি সার রয়েছে। ১২ আগস্ট বন্দরের বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি। এর ২১ নাবিকের মধ্যে ১৬ জন ফিলিপাইনের, তিনজন ইউক্রেনের, একজন রাশিয়ার ও একজন রোমানিয়ার বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের