বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক প্রেস ব্রিফ্রিং খেমা দিয়ে দল ঠিক করেন, ওবায়দুল কাদেরকে আ. লীগ নেতা

news-image

নোয়াখালী প্রতিনিধি : বিএনপিকে দোষারোপ করে প্রতিদিন প্রেস ব্রিফিং না করে নিজের দলকে ঠিক করার জন্য ওবায়দুল কাদেরকে অনুরোধ জানিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি। শনিবার বিকেলে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে এসব কথা বলেন জেলা আ. লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। তাঁর এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

৭ মিনিট ১৭ সেকেন্ডের ওই বক্তব্যে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ‘যে সমস্যার সৃষ্টি হইছে, ভবিষ্যৎ কিন্তু ভালো না। আমি ওবায়দুল কাদের সাহেবকে অনুরোধ করব প্রতিদিন প্রেস ব্রিফিং করেন। বিএনপিকে দোষারোপ করে প্রতিদিন প্রেস ব্রিফিং করা খেমা (বন্ধ) করেন। নিজের দলটাকে ঠিক করেন। প্রত্যেক জেলা থেকে ২০ জন করে যদি আপনি ডাকেন, আমাদের নোয়াখালী থেকে ২০ জনকে নেন ওই দিনই একটা সমাধান করে দিতে পারেন। কিন্তু আপনি বসে বসে তামাশা দেখতেছেন।’

খায়রুল আনম আরও বলেন, ‘এটা কোথায় গিয়ে ঠেকবে, তামাশা দেখতে দেখতে আর সময় পাবেন না। দেখেছেন, বরিশালে কী হইছে? সরকারি কর্মকর্তাদের সংগঠনের এত বড় সাহস, তারা বিবৃতি দিতে পারে! একটা মামলা হয়েছে, আসামি ধরেছে, মামলা তদন্ত প্রক্রিয়া চলমান, এ রকম একটা বিষয়ে তারা বিবৃতি দিতে পারে? কোনো দিন পারে না। তদন্তাধীন একটা মামলার ব্যাপারে এভাবে বিবৃতি দিতে পারে না তারা। তাহলে দেশ কোথায় আছে- প্রশ্ন রাখেন তিনি।

তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, আজ আপনি ডেইলি প্রেস ব্রিফিং করেন, আপনি কি একটা দিনও নোয়াখালীর খবর রেখেছেন? কেন নোয়াখালীতে আওয়ামী লীগের তিনটি গ্রুপ। ১৫ আগস্টে তিন গ্রুপ হয়, ২১ আগস্টে তিন গ্রুপ হয়, গ্রুপ আর গ্রুপ। খবর রেখেছেন? রাখেননি। প্রয়োজনও মনে করেন না। আপনাদের ক্ষমতাও আছে, মন্ত্রিত্বও আছে, সব থাকবে।’

শনিবার অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ (পিন্টু)। সভায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা