বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু

news-image

হিলি প্রতিনিধি : র্দীঘ এক বছর বন্ধের পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি শুরু হয়েছে। ফল আমদানি শুরু হওয়ায় খুশি ব্যবসায়ী ও বন্দরের শ্রমিকরা।

রোববার দুপুরে ভারত থেকে ফলবোঝাই (আনার) একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যেদিয়ে এ কার্যক্রম শুরু হয়। ঢাকার আরিয়ান এন্ড ব্রাদাস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ফল আমদানি করেছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সোবহান আলী জানান, হিলি বন্দরে ফল আমদানিতে চাকার বার থাকার কারণে র্দীঘদিন ধরে ফল আমদানি বন্ধ ছিলো। বর্তমানে চাকার বার তুলে দেয়ায় আবারো আমরা ফল আমদানি শুরু করেছি। আজকে আমাদের প্রথম এক গাড়ি আনার ফল আমদানি হয়েছে। এক ট্রাক আমদানিকৃত আনারের ওজন ১৮ মেট্টিক টন। প্রতিটনে ৬৫০ ডলার শুল্কায়ন করতে হচ্ছে আমাদের।

হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, আমদানিকৃত সকল পণ্য এই বন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি আমরা।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, র্দীঘ এক বছর পর হিলি পোর্ট দিয়ে ফল আমদানি হয়েছে। যেহেতু ফল পচনশীল, আমদানিকৃত পণ্য তাই এটি দ্রুত ছাড়করণের জন্য আমদানিকারক প্রতিষ্ঠানকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা