,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে নিরাময় কর্মচারী নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকায় মাদকাসক্ত রনি নামে এক যুবকের ছুরিকাঘাতে প্রয়াস নিরাময় কেন্দ্রের কর্মচারী রাজিব পাল (৩২) নামে এক কর্মচারী নিহত হয়েছেন। রোববার রাতে এঘটনায় রাশেদ নামে আরেক কর্মচারী আহত হয়েছেন। নিহত রাজীব পাল নারায়ণগঞ্জ জেলার কেশ্রী পালের ছেলে।

স্হানীয়রা জানায়, মাদকাসক্ত রনিকে (৩০) প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রের একটি টিম রাতে তার কাজী পাড়া বাসা থেকে আনতে যায়। এ সময় সে ক্ষিপ্ত হয়ে ধারালো দুটি ছুরি দিয়ে তাদের এলোপাথারি আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই রাজীব ও রাশেদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল জানান, ছুরিকাঘাতে নিহত রাজিবের মরদেহ জেলা সদরের মর্গে আছে। অভিযুক্ত রনিকে গ্রেফতারের চলছে । তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি