বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুচ্ছ ভর্তির প্রাথমিক ফল আজ, ১ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রম পিছিয়ে যায়। প্রথম ধাপের প্রাথমিক আবেদন শেষ করা হলেও তার ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। রোববার সেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সংশ্লিষ্টরা।

জানা গেছে, দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার প্রাথমিক বাছাইয়ের ফল রোববার (২২ আগস্ট) প্রকাশ করা হবে। এরপর তালিকাভুক্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ধাপে আবেদন কার্যক্রম শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে।

শনিবার রাতে অনলাইনে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জাগো নিউজকে বলেন, প্রথম ধাপে নেয়া প্রাথমিক বাছাই করা শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে। রোববার এ ফল প্রকাশ করা হবে। প্রাথমিক আবেদনে যারা নির্বাচিত হবেন শুধুমাত্র তাদের এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে। ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে।

তিনি বলেন, দ্বিতীয় ধাপের আবেদন শেষে দ্রুত ভর্তি পরীক্ষার সময় প্রকাশ করা হবে। গুচ্ছ মুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বসানো হবে ভর্তি পরীক্ষা কেন্দ্র। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শেষ করে তার ফলাফল প্রকাশ করা হবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল