বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়রের মামলা প্রত্যাহার না হলে ময়লা নেবে না কর্মীরা

news-image

বরিশাল প্রতিনিধি : গত বুধবার রাতের সিটি মেয়রকে লক্ষ্য করে আনসার সদস্যদের গুলি এবং পুলিশ ও ইউএনও’র দায়ের করা দুটি মামলায় সিটি মেয়রসহ বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আসামি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টায় নগরীর টাউন হলের সামনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ঘোষণা দেন পরিচ্ছন্নতাকর্মীরা মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যদের বিরুদ্ধে করা মামলা দুটি প্রত্যাহার না করা হলে নগরীর ময়লা-আবর্জনা অপসারণ না করার।

বক্তারা বলেন, সিটি কর্পোরেশনের মেয়রসহ কর্মকর্তা-কর্মচারীরা নির্বিঘ্নে কাজ করতে চায়। তারা জনগণের সেবক। অথচ মামলায় গ্রেপ্তারের ভয়ে তারা অনেকে আত্মগোপন করেছেন। এ কারণে নগরবাসীর সেবা ব্যহত হচ্ছে।

তারা নগরবাসীর সেবা অব্যাহত রাখতে মেয়রসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। অনতিবিলম্বে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুন, নির্বাহী প্রকৌশলী আবুল বাশার, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, কর নির্ধারক কাজী মোয়াজ্জেম হোসেন এবং বেলায়েত বাবলুসহ অন্যান্যরা।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল