বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫১ দিন পর সর্বনিম্ন মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২০ জনের মৃত্যু হয়েছে। ৫১ দিন পর একদিনে এটি সর্বনিম্ন মৃত্যু। এর আগে সবশেষ ৩০ জুন ১১৫ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে শনাক্ত কমে ৪ হাজারের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯১ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন কোভিড রোগী শনাক্ত হলো।

এর আগের দিনে শুক্রবার (২০ আগস্ট) ১৪৫ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয়েছিল পাঁচ হাজার ৯৯৩ জন। তবে ৭ জুলাই দেশে প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। তখন ২০১ জনের মৃত্যু হয়েছিল।

শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৬৯ ও নারী ৫১ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৯৭ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন এবং বাড়িতে একজনের মৃত্যু হয়।

একই সময়ে করোনায় মৃত ১২০ জনের মধ্যে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম ২৭ জন, রাজশাহী ৯ জন, খুলনা ১৫ জন, বরিশাল তিনজন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে সাতজন এবং ময়মনসিংহ বিভাগে ছয়জনের মৃত্যু হয়

এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৭২৪টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৪৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৩ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ৭১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন সাত হাজার ৬৬৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন হলো। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৩ দশমিক ১ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল