বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মামলা প্রত্যাহারের দাবি : কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিসিসি’র

news-image

বরিশাল প্রতিনিধি : গত বুধবার রাতের সিটি মেয়রকে লক্ষ্য করে আনসার সদস্যদের গুলি এবং পুলিশ ও ইউএনও’র দায়ের করা দুটি মামলায় সিটি মেয়রসহ বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আসামি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টায় নগরীর টাউন হলের সামনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সিটি কর্পোরেশনের মেয়রসহ কর্মকর্তা-কর্মচারীরা নির্বিঘ্নে কাজ করতে চায়। তারা জনগণের সেবক। অথচ মামলায় গ্রেপ্তারের ভয়ে তারা অনেকে আত্মগোপন করেছেন। এ কারণে নগরবাসীর সেবা ব্যহত হচ্ছে।

তারা নগরবাসীর সেবা অব্যাহত রাখতে মেয়রসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। অনতিবিলম্বে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুন, নির্বাহী প্রকৌশলী আবুল বাশার, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, কর নির্ধারক কাজী মোয়াজ্জেম হোসেন এবং বেলায়েত বাবলুসহ অন্যান্যরা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা