,

নতুন সিনেমার গানে মমতাজ

news-image

বিনোদন ডেস্ক : প্লে-ব্যাক নিয়ে বাউল সম্রাজ্ঞী, সংসদ সদস্য মমতাজের বিশেষ আগ্রহ রয়েছে। ব্যস্ততার মাঝেও তিনি প্লে-ব্যাক করে থাকেন। সম্প্রতি ‘দামাল’ সিনেমার ‘এক আজব বুড়ো খোকা, মাথায় ঘুরে খেলার পোকা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।

গানটি লিখেছেন রাসেল মাহমুদ এবং সুর সঙ্গীত করেছেন আরাফাত মোহসীন নিধি। গেল ১৮ আগস্ট রাতে নিকেতনে নিধির স্টুডিওতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মমতাজ।

তিনি বলেন, ‌‘গানের কথা ও সুর ভালো লেগেছে বলেই গানটি করা। নিধির সুর ও সঙ্গীতে এর আগে আমি একটি গান গেয়েছিলাম। এ গানটি এত চমৎকার যে গানটির সুর আমার মাথায় বারবার ঘুরে ফিরে আসছে। খুব সুন্দর একটি গান হয়েছে। আমার বিশ্বাস, এক আজব বুড়ো খোকা, মাথায় ঘুরে খেলার পোকা গানটি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, মমতাজ প্রথম প্লে-ব্যাক করেছিলেন তারেক মাসুদের ‘মাটির ময়না’ সিনেমায়। সেই সিনেমায় ‘পাখিটা বন্দী দেহের খাচায়’ ও ‘যদি বেহেস্তে যাইতে চাওগো-অন্তরে রাইখো আল্লাহর নাম’ গান দুটি গেয়েছিলেন। মমতাজ জানান দুটি গান এখনো তাকে প্রায়ই স্টেজ শোতে গাইতে হয়। এবং গান দুটি তার ভীষণ প্রিয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের