বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী স্বামীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালিয়েছেন স্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ফেনী শহরের নাজির রোড এলাকায় দুবাই প্রবাসী স্বামী মো. সোহেলকে (৩৫) কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। এ ঘটনার পর থেকে তার স্ত্রী শিউলী দুই সন্তানসহ পালিয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে এ ঘটনা জানাজানি হয়।

সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকায়।
সোহেলের চাচাতো ভাই ফাহাদের অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তার স্ত্রী। যাওয়ার সময় তার (স্ত্রী) বাবা মারা গেছেন বলে বাসার দারোয়ানকে জানান।

ফাহাদ আরও জানান, এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার সাত বছরের একটি ছেলে ও চার বছরের একটি মেয়ে রয়েছে।

সোহেলের মা আলেয়া বেগম জানান, তার ছেলে ও ছেলের বউয়ের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। ছেলে দুবাইতে বিয়ে করেছেন এমন অভিযোগ এনে ছেলের বউ প্রায় ঝগড়া করতেন। ঘটনার দিনও তাদের মধ্যে ঝগড়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ বছর আগে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে সোহেলের পারিবারিকভাবে একই উপজেলার শিউলীর সঙ্গে বিয়ে হয়। গত একমাস আগে দুবাই থেকে তিন মাসের ছুটিতে দেশে আসেন সোহেল। বৃহস্পতিবার রাতে সোহেলকে কুপিয়ে হত্যার পর দুই সন্তান রিহান (৭) ও জান্নাতকে (৪) সঙ্গে নিয়ে শিউলী পালিয়ে যান।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল