,

আফগানদের নিরাপত্তায় ফেইসবুকের নতুন ব্যবস্থা

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের ফেইসবুক ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এক ঘোষণায় এ খবর জানায় সোশ্যালমিডিয়া জায়ান্টটি।

এ বিষয়ে অ্যাক্টিভিস্ট, সাংবাদিক ও সুশীল সমাজের পরামর্শ অনুসরণ করেছে বলে জানায় ফেইসবুক কর্তৃপক্ষ।

নতুন নিরাপত্তা ব্যবস্থায় এখন থেকে অজানা কেউ আর আফগান ব্যবহারকারীদের পোস্ট দেখতে পারে না।

এ ছাড়া ফেইসবুক মালিকানাধীন ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও নিজেদের অ্যাকাউন্ট নিরাপদ করার তথ্য পাবেন নোটিফিকেশনের মাধ্যমে।

ফেইসবুকের নিরাপত্তা নীতি বিষয়ে প্রধান নাথানিয়েল গ্লেইচার বলেন, জনগণকে সুরক্ষায় সাহায্য করার জন্য আমাদের সাধ্যের মধ্যে এ শিল্প, সুশীল সমাজ ও সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।

আরও জানান, ব্যবহারকারীর বন্ধু তালিকা দেখা বা আফগানিস্তানের কোনো ব্যক্তিগত বন্ধু তালিকার অনুসন্ধানের সক্ষমতা সাময়িকভাবে বন্ধ রেখেছে ফেইসবুক।

গত রবিবার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। কয়েক মাস ধরে তাদের অগ্রগতির বিবেচনায় রাজধানীর দ্রুত দখল নেওয়া বিশ্লেষকদের অবাক করেছে। এর পরপরই তালেবান ও আফগানিস্তান সম্পর্কিত পোস্ট নিয়ে ব্যবস্থা নেয় ফেইসবুক।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক