,

টিকার জন্য ৩ কোটি ৪০ লাখ নিবন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন কোটি ৪০ লাখের মতো মানুষ করোনা টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এ ছাড়া দেশে এ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে।

অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৩১৬ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৩ লাখ ৯৫ হাজার ৬১৮ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

টিকা গ্রহীতাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৭৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬২ লাখ ৫৪ হাজার ৪০২ জন মানুষ।

প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৪ লাখ ৩৩২ আর নারী ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪৫ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৮ লাখ ৮৩ হাজার ৮১০ আর নারী ২৩ লাখ ৭০ হাজার ৫৯২ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৯ লাখ ৬২ হাজার ১১৩ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৮৬ লাখ ৪০ হাজার ৬৫০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৩ হাজার ১৩৮ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৭ লাখ ১৭ হাজার ১৭৮ ডোজ।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৮ লাখ ৩৫ হাজার ৩০৪ এবং নারী ৪১ লাখ ২৬ হাজার ৮০৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ লাখ ৪০ হাজার ৩০৫ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২১ হাজার ৮০৮ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩২ লাখ ২৫ হাজার ২৬৩ এবং নারী ১৯ লাখ ১৫ হাজার ৪২ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১০ হাজার ৪১ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১১ হাজার ৭৬৭ জন।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৪৭ লাখ ৮২ হাজার ১৪১ এবং নারী ৩৮ লাখ ৫৪ হাজার ৫০৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৭৭ লাখ ৮৫ হাজার ২২০ জন প্রথম ডোজ এবং ৮ লাখ ৫৫ হাজার ৪৩০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪২ লাখ ৯২ হাজার ২৫৩ এবং নারী ৩৪ লাখ ৯২ হাজার ৯৬৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৪ লাখ ৮৯ হাজার ৮৮৮ জন পুরুষ এবং নারী ৩ লাখ ৬৫ হাজার ৫৪২ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৯ হাজার ৭০৮ এবং নারী ১৩ হাজার ৪৩০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৪২ হাজার ৮৮৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৬ হাজার ৪৬০ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৪২৩ জন।

এ দিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৫ লাখ ৮৬ হাজার ৯৮৯ এবং নারী ১১ লাখ ১ হাজার ২৪৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ১ হাজার ৩৯৪ জন প্রথম ডোজ এবং ২ লাখ ১৫ হাজার ৭৮৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৫৪ হাজার ৭৯০ এবং নারী ১০ লাখ ৪৬ হাজার ৬০৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ লাখ ৩২ হাজার ১৯৯ জন পুরুষ এবং নারী ৮৩ হাজার ৫৮৫ জন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি