বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিষাক্ত মদপানে টাঙ্গাইলে তিন বন্ধুর মৃত্যু

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপান করে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তারা মারা যায়। উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত যুবকরা হলেন- সানবাড়ি গ্রামের মৃত জুলহাসের ছেলে মুদি দোকানদার নাসিম (৩২), কাশেম মিয়ার ছেলে অটোচালক আক্কাস (৩২), পাছ এলাসিন গ্রামের বাবুল হোসেনের ছেলে পল্লী চিকিৎসক পারভেজ (৩৫)। তারা তিন বন্ধু।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নাসিমের দোকানে বসে তিন বন্ধু মদ পান করেন। এ সময় মদের বিষক্রিয়ায় তিনজনই অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিম এবং পারভেজকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর রাত দেড়টার দিকে মারা যান আক্কাসও। পরে তাদের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ জার্নালকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা