বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিবাহ বিচ্ছেদের মামলার আইনজীবী বদলালেন নুসরাত!

news-image

অনলাইন ডেস্ক : শেষমুহূর্তে আইনজীবী বদল হওয়ায় টলিউড অভিনেত্রী পশ্চিমবঙ্গের সাংসদ নুসরাত জাহান ও নিখিল জৈন এর বিবাহ বিচ্ছেদ মামলার শুনানি স্থগিত রাখা হল। নতুন তারিখ ধার্য করা হয়েছে ৩ সেপ্টেম্বর। নুসরাত জাহান আদালতে আবেদন জানিয়ে বলেন, আইনজীবী সৌমেন রায় চৌধুরীর বদলে চিন্ময় গুহঠাকুরতা তার আইনজীবী হিসেবে কাজ করবেন। তাকে কাগজপত্র দেখার সময় দিতে হবে। আদালত নুসরাতের এই আবেদনে সাড়া দিয়ে শুনানির পরবর্তী তারিখ ঠিক করে। তবে, নুসরাত জাহান অথবা নিখিল জৈন কেউই এদিন আদালতে হাজির ছিলেন না। সন্তান সম্ভবা নুসরাত বাড়িতেই ছিলেন, নিখিল জৈন ছিলেন শান্তিনিকেতনে। রাঙ্গোলি শাড়ির একটা প্রমোশন শুটে।

নিখিল জৈন বলেন, মামলার তদারকি আইনজীবীরাই করছেন। তার আদালতে যাওয়ার প্রয়োজন এখনও পড়েনি। আদালত ডাকলে যাবেন। নুসরাতের সন্তান আগস্ট এর শেষ কিংবা সেপ্টেম্বরের প্রথমে জন্ম নিতে পারে। ৩ সেপ্টেম্বর শুনানির দিন পড়ায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কাছাকাছি দিন পড়েছে মামলার।

নুসরাতের আইনজীবী অবশ্য বলেছেন, তাতে কোনও সমস্যা নেই। কারণ, তিনি নুসরাতের হয়ে আদালতে হাজির হবেন। নুসরাতের আইনজীবী পরিবর্তনের কারণ কি? জানা গেছে, কারণটি সম্পূর্ণ পেশাদার।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা