সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়  ৩ মাদক সেবনকারীকে দন্ড, জরিমানা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে ৩ যুবকে  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে ভ্রাম্যমান আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন, ফোকরান (২০) , হৃদয় (১৯) ও আজিজুল হক (২৫)। এরা জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামে বাসিন্দা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, বিকালে পৌরশহরের খরমপুর বাইপাস এলাকায় তারা মাদকাসক্ত অবস্থায় ঘুরাফেরা করলে পুলিশ তাদের আটক করে। এসময় পুলিশ সদস্যরা তাদের দেহ তল্লাশী করে দন্ডপ্রাপ্ত আজিজুল হকের কাছ থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে মাদকাসক্ত অবস্থায় তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতে দোষ স্বীকার করায় ফোকরানকে তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা , হদয়কে চার মাস কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা এবং আজিজুল হককে ছয়মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত ৩ আসামীকে  ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী