,

সড়কে চলছে শতভাগ গণপরিবহন

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে সড়ক, রেল ও নৌ-পথে শতভাগ গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার থেকে চলাচল শুরু হয়েছে শতভাগ গণপরিবহন। এর আগে বিধিনিষেধ শেষে গত ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে মোটামুটি সবকিছু খুলে দেয় সরকার।

সকালেও রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টনসহ বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে।

গত ৮ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক, রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি কর্পোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

বৃহস্পতিবার থেকে ট্রেনে যাত্রী পরিবহন পুরোদমে শুরু করতে রেলবহরে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২৪ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালু হয়েছে। গত ১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ২০ জোড়া মেইল ও কমিউটার ট্রেনে যাত্রী পরিবহন শুরু হয় বলে রেলপথ মন্ত্রণালয় থেকে জানা গেছে।

গণপরিবহন তবে ১১ আগস্ট থেকে সড়কে অর্ধেক চলার নিয়ম বেধে দিলেও বলতে গেলে এটা কেউ মানেনি। আর সরকারেরও এ বিষয়ে কোনো তদারকি ছিল না। তাই ১১ আগস্ট থেকেই রাজধানীর সড়কগুলোতে ছিল দুঃসহ যানজটের ভোগান্তি।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। পরে কিছুটা বাড়িয়ে মেয়াদ গত ১০ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত কররা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা