বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা নুসরাতকে নিয়ে অবশেষে মুখ খুললেন যশ

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নুসরাত জাহানের বিয়ে, অন্তঃসত্ত্বার খবর নিয়ে টালিউড দুনিয়ায় কম সমালোচনা হয়নি। তবে এ নিয়ে একবারও গণমাধ্যমের সামনে কথা বলতে দেখা যায়নি অভিনেতা যশ দাশগুপ্তকে। তবে এবার নুসরাত ইস্যুতে প্রকাশ্যে কথা বললেন এ অভিনেতা।

ব‌্যক্তিগত জীবন নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেতা যশ। ভারতীয় একটি সংবাদমাধ‌্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একজন অন্তঃসত্ত্বা নারীর ভালো সময় কাটানোর সম্পূর্ণ অধিকার রয়েছে। আমি জানি, পাবলিক ফিগারদের ব্যক্তিগত জীবন থাকে না। তবুও মানুষের মধ্যে একটু বিবেচনাবোধ থাকা উচিত।’

‘মানুষের এটাও মনে রাখা উচিত আমাদেরও একটা পরিবার আছে। একজন অন্তঃসত্ত্বা নারীর ভালো সময় কাটানোর মধ্যে কোনোরকম ভুল নেই।’

ব্যক্তিগত জীবন নিয়ে এ অভিনেতা বলেন, ‘আমি খুব খুশি। দুর্দান্ত সময় কাটাচ্ছি, তা নিয়ে কোনো সংশয় নেই।’

গণমাধ্যম বলছে, নুসরাত-যশ দাশগুপ্ত আপাতত একসঙ্গেই বসবাস করছেন। একই জায়গা থেকে ছবি দেয়া, রাত-বিরেতে যশের পোষ্যের সঙ্গে নুসরাতের সেলফি তারই প্রমাণ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ জুন নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই যুগল। এরপর প্রকাশ্যে আসে নুসরাতের বেবি বাম্পের ছবি।

এরপর নিখিল দাবি করেন, এ সন্তানের বাবা তিনি নন। তুমুল সমালোচনা শুরু হয়। এরপর নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা