গরম কিছু খেয়ে হঠাৎ জিভ পুড়ে গেলে কী করবেন?

news-image

অনলাইন ডেস্ক : গরম কিছু খাওয়ার সময় অসাবধানতাবশত অনেকেরই জিভ পুড়ে যায়। আচমকা গরম কোনো কিছুতে চুমুক দিলে জিভ পুড়ে যাওয়া স্বাভাবিক ঘটনা।

কিন্তু এই জিভ পুড়ে যাওয়ার পর একটা জ্বালা ভাব থাকে, সেই সঙ্গে একটু অস্বস্তিও থাকে। খাবার খেতে অসুবিধে হয়। এ রকম পরিস্থিতিতে প্রথমেই কি করবেন? রইল ঘরোয়া কিছু সমাধান-

ঠান্ডা পানিতে কুলি করা: জিভ পুড়ে গেলে প্রথমেই মুখে ঠান্ডা পানি নিয়ে কুলি করুন। কিংবা পানি মুখে নিয়ে কিছুটা সময় এমনিই রেখে দিতে পারেন। বেশ কয়েকবার এ রকম করুন।

বরফ দিন: পোড়া জায়গায় সঙ্গে সঙ্গে একটু বরফ ঘষে দিতে পারলেও উপকার পাওয়া যায়। বরফ পানি দিয়ে বারবার মুখ ধুতে পারেন। বরফের ছোট টুকরো নিয়ে ওই পোড়া অংশে চেপে রাখুন।

মধু লাগান: মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এছাড়াও মধু জ্বালা, পোড়াভাব এসব দূর করে। সেই সঙ্গে মুখে কোনো ব্যাকটেরিয়ার প্রভাবকেও প্রতিহত করে। আর তাই পুড়ে গেলে জিভে মধু লাগিয়ে নিতে পারেন।

অ্যালোভেরা জেল: অ্যালোভেরা যে কোনো প্রকার ব্যথা কমায়। গাছ থেকে জেল ভেঙে মুখের মধ্যে ২৫ মিনিট রাখতে হবে। সারাদিনে দুবার এ রকম করলে দুদিনের মধ্যেই জ্বালা ভাব দূর হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান