,

নরেন্দ্র মোদি না থাকলে ভারতের অবস্থাও আফগানিস্তানের মতোই হবে : কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : আবারও তালেবান শাসনের অধীনে আফগানিস্তান। ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তান দখল পর থেকেই লোকজনের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। সামনের দিনগুলোতে কী ঘটতে যাচ্ছে তা নিয়েই যেন জল্পনা শেষ হচ্ছে না। এর মধ্যেই লোকজন দলে দলে আফগানিস্তান থেকে পালানোর চেষ্টা করছে।

তবে তালেবানের পক্ষ থেকে বারবার লোকজনকে আশ্বস্ত করা হচ্ছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ও তারা দেশের জনগণের সেবায় কাজ করবে।

গোটা বিশ্বে এই ঘটনার পরই হইচই পড়ে গেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বলিউডের সেলিব্রিটিরাও। এবিষয় নিজের মতামত পোষণ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার সেই বক্তব্য নিয়েও হইচই শুরু হয়েছে।

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা। যে কোনও গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আগে নিজের বক্তব্য রাখেন কঙ্গনা। এবার তার দাবি, নরেন্দ্র মোদি না থাকলে ভারতের অবস্থাও আফগানিস্তানের মতোই হবে।

আফগানিস্তানের ঘটনা নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্ট করেন এ নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে, প্রাণে বাঁচার জন্য কাতারে কাতারে আফগান মানুষ বিমানে ওঠার চেষ্টা করছেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘এটা দেখুন আর মনে রাখবেন এই তালিবানদের পুষ্ট করে পাকিস্তান আর আমেরিকা এদের অস্ত্র দেয়। তালিবানরা এখন আপনার অনেক কাছে। এটা দেখুন। আগামীতে মোদি না থাকলে আপনিও এই জায়গায় থাকতে পারেন।’

আফগানিস্তানের একের পর এক ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে বিমানের চাকা ধরে দেশ ছেড়ে পালানোর চেষ্টায়, মানুষ বিমানের চাকার উপরে উঠে পড়েন। চলন্ত বিমান থেকে পড়ে যাচ্ছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিও শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘জীবন যখন মৃত্যুর থেকেও খারাপ হয়ে যায়।’ তিনি আরও একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবন দখল করেছে তালবান।

ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আফগানিস্তানের এই রাষ্ট্রপতি ভবনের ছবি থেকে আন্দাজ করতে পারি যে ইসলামিক যাযাবররা বহু বছর আগে কীভাবে সবচেয়ে সমৃদ্ধশালী দেশ ভারত মাতাকে দখল করেছিল।’

 

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট