,

সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য আর নেই

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতার ঢাকুরিয়ায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিখ্যাত সাহিত্যিক সুচিত্রা ভট্রাচার্য মারা গেছেন।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ১৯৫০ সালের ১০ জানুয়ারি বিহারের ভাগলপুরে জন্মগ্রহণ করেন তিনি। সুচিত্রা ভট্টাচার্য ২৪টির মতো উপন্যাস এবং  অনেক ছোটগল্প লিখেছেন।

উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- ‘কাছের মানুষ’, ‘কাচের দেওয়াল’, ‘হেমন্তের পাখি’, ‘অলীক সুখ’, ‘দহন’ ইত্যাদি।

সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্র ‘মিতিন মাসি’ ব্যাপক জনপ্রিয়তা পায়।

সাহিত্যিক জীবনে অনেক পুরস্কার পেয়েছেন সুচিত্রা ভট্টাচার্য। সেগুলোর মধ্যে ১৯৯৬ সালে জাতীয় পুরস্কার, ১৯৯৭ সালে কথা পুরস্কার, ২০০০ সালে তারাশঙ্কর পুরস্কার উল্লেখযোগ্য।

সুচিত্রার লেখায় নারীদের নিজস্ব জগতের যন্ত্রণা, সমস্যার কথা এসেছে বারবার; মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের নানা জটিলতার চিত্রও তুলে এনেছেন তিনি।

তার বেশ কয়েকটি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা