বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদের পরও অটুট আরবাজ-মালাইকার বন্ধুত্ব

news-image

বিনোদন ডেস্ক : ১৯ বছরের দীর্ঘ দাম্পত্য ভেঙে গেছে বলিউড তারকা আরবাজ খান এবং মালাইকা অরোরার। এরপরও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। সম্প্রতি একসঙ্গে মধ্যাহ্নভোজ সারতে বের হন তারা। তাদের সঙ্গে ছিলেন ছেলে আরহান খান এবং পরিবারের আরও কয়েক সদস্য। মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় ঢোকার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এদিন মালাইকার পরনে ছিল সাদা রঙের একটি টি শার্ট এবং কালো স্কার্ট। তার সঙ্গেই মানানসই লাল বুট বেছে নিয়েছিলেন তিনি। আরবাজ পরেছিলেন সাদা টি শার্ট। তার সঙ্গে ট্র্যাক প্যান্টস। সম্ভবত ছেলের সঙ্গে সময় কাটাতেই একসঙ্গে মধ্যাহ্নভোজের পরিকল্পনা করেছিলেন তারা।

১৯৯৮ সালে বিয়ে করেন আরবাজ এবং মালাইকা। ২০০২ সালে জন্ম নেয় তাদের ছেলে আরহান। ২০১৭ সালে ১৯ বছরের দীর্ঘ দাম্পত্য ভেঙে যায় তাদের। বিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আরবাজ এবং মালাইকা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা