,

জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতার জয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এবার ধনকুবের এবং বিরোধীদলীয় নেতা হাকাইন্ডে হিচিলিমা জয় পেয়েছেন। নির্বাচনে হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট এডগার লুঙ্গু। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোমবার দেশটির নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। নির্বাচনে ১৫৬টি আসনের বিপরীতে হিচিলিমা দুই কোটি ৮ লাখ ১০ হাজার ৭৫৭ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। অন্যদিকে, এডগার লুঙ্গু পেয়েছেন ১ কোটি ৮১ লাখ ৪ হাজার ২০১ ভোট। লুঙ্গু দ্বিতীয়বারের মত পাঁচ বছরের মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবার। ৬৪ বছর বয়সী লুঙ্গু, ২০১৫ সাল থেকে ক্ষমতায় আছেন।

রাজনীতিতে আসার আগে হিচিলিমা একটি অ্যাকাউন্টিং ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। বৃহস্পতিবারের ভোটে জাম্বিয়ার বৃহত্তম বিরোধী দল ইউনাইটেড পার্টি ফর ন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউপিএনডি) ব্যানারে হিচিলিমা ১০টি বিরোধী দলেরও সমর্থন পান।

এদিকে, নির্বাচনের ফলাফল জানার পর রাস্তায় মিছিল বের করেন হিচিলিমার সমর্থকরা।

বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে একটি জাম্বিয়া। দেশটির বেশিরভাগ তরুণ ভোটারদের ভোট পেয়েছেন হিচিলিমা। এবার দেশটির অর্থনীতির ভাগ্যের চাকা নির্ভর করছে এই ধনিক ব্যবসায়ীর ওপর।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি